স্বাস্থ্য বাজেট
রোগ নির্ণয়ে পিছিয়ে দেশ, স্বাস্থ্য খাত উন্নয়নে দ্বিগুণ বরাদ্দ: স্বাস্থ্যমন্ত্রী
বাংলাদেশে রোগীদের সঠিকভাবে রোগ নির্ণয় এবং মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার ক্ষেত্রে এখনো নানা সীমাবদ্ধতা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা উন্নয়নে সরকার স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ দ্বিগুণ করেছে।